1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

মাগুরার শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩২৯ বার

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – এর প্রথম প্রহরে শ্রীপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করে সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রীপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, শ্রীপুর থানা, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, শ্রীপুর প্রেস ক্লাব, উপজেলা বি এন পি, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মিঠু স্মৃতি ফাউন্ডেশনসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, থানার অফিসার ইনচার্জ শুকদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, কাজী জালাল উদ্দিন, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, কৃষি অফিসার সালমা জাহান নিপা, খাদ্য অফিসার ইশরাত জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি এম. আর জিন্নাহ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্বর্নালী জোয়ারদার রিয়া, জেলা পরিষদের সদস্য ও যুবলীগ নেতা আরজান বাদশা, যুবলীগ নেতা বাবুল রেজা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আলীনুর মোল্লা, ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদ, সাধারণ সম্পাদক আবদুর রহিমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net