1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন

মাগুরায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৬১ বার

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১২ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শ্রীপুর উপজেলা শ্রীকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ড.ওহিদুর রহমান টিপু।
সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ মো. সালাউদ্দিন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন মোল্লার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ, যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন সবুজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল, সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রুবেল মোল্যা, সহ-সভাপতি শফিকুজ্জামান রিপন, শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদশা।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলী নুর মোল্লার সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রহিম সর্দ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক শফিউল্লাহ কর্নেল, শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মোল্লাসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সম্মেলন শেষে সন্ধ্যা রাতে সোহেল রানা জনিকে সভাপতি ও সুমন আলীকে সাধারণ সম্পাদক ও ইকবাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৩ বছরের জন্য ১৬ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net