1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় প্রয়াত রবীন্দ্রনাথ রায় চৌধুরীর স্মরণ সভায় এমপি শিখর - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

মাগুরায় প্রয়াত রবীন্দ্রনাথ রায় চৌধুরীর স্মরণ সভায় এমপি শিখর

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৫৭ বার

মাগুরার শ্রীপুরের আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজ অডিটোরিয়ামে ১৮ফেব্রুয়ারী শুক্রবার বিশিষ্ট সমাজসেবক প্রয়াত রবীন্দ্রনাথ রায় চৌধুরী বিদেহী আত্মার শান্তি কামনায় স্মরণ সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শ্রীপুর সদরের অধিবাসী প্রয়াত রবীন্দ্রনাথ রায় চৌধুরীর ছেলে বর্তমানে ভারতের টেকনো ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান গৌতম রায় চৌধুরী ও কলকাতা চেম্বার অফ কমার্সের সভাপতি সত্যম রায় চৌধুরী। এছাড়া তার অপর ছেলে উত্তম রায় চৌধুরী, মেয়ে গীতা রায় চৌধুরী ও গায়ত্রী রায় চৌধুরীও সমাজের বিশিষ্ট ব্যক্তি বলে জানা গেছে ।

স্মরণ সভায় সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ মঈদুল ইসলাম, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারী, অনীল রায় দুলুসহ অন্যরা।

উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক শিশির শিকদারের সঞ্চালনায় এ সম্মরণ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্র, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার। প্রার্থনা পরিচালনা করেন পুরোহিত কিশোর কুমার রায় মধু।

বক্তারা রবীন্দ্রনাথ রায় চৌধুরীর বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net