1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যথাযোগ্য মর্যাদায় গুইমারাতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন ৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন  বাংলাদেশের রাজনীতি ও জনগণের স্বার্থ: পরিবর্তন চাই, তবে কার জন্য? নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রয়াত বিএনপি নেতা আবুল হোসেন মানিকের কবর জিয়ারত করলেন এমপি ফখরুল ইসলাম  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৪ আসামী গ্রেফতার সাবেক মেয়র মনজুর আলম প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি’র ৮৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কর্ণফুলীতে বাউন্ডারি গেইট ভেঙে জায়গা দখলের অভিযোগ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

যথাযোগ্য মর্যাদায় গুইমারাতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আবদুল আলী, গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৯৩ বার

যথাযোগ্য মর্যাদায় খাগড়াছড়ির গুইমারা উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। ২১শে ফেব্রুয়ারি সকাল ৮ টায় দিবসটি উপলক্ষে গুইমারা সরকারী মডেল উচ্চ বিদ্যালয় শহীদ বেদিতে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

গুইমারা উপজেলা প্রশাসন, গুইমারা থানা, গুইমারা উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল,, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গুইমারা প্রেস ক্লাবসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষথেকে পুষ্পমাল্যয় অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় ।

শ্রদ্ধা জানানোর পর গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, উপজেলা নির্বাহী অফিসার তুষার আহম্মেদ, ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, গুইমারা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি নুরুল আলমসহ সরকারী বেসরকারি কর্মকর্তাবৃন্দ।
অপর দিকে গুইমারা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নানা আয়োজনে গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মেমং মারমার নেতৃত্বে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটিেপালন করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net