https://www.dailyshamolbangla.com/
রাউজানে আতায়ে রাসুল খাজা গরীবে নেওয়াজ (র:) এর ওরশ ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)”র স্মরনে আজিমুশশান মিলাদ মাহফিল ও জিকিরে ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার রাতে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দক্ষিণ হিংগলা শাখার সহ সভাপতি কোরবান আলীর ব্যবস্থাপনায় আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী আসলাম উদ্দিন।অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী,প্রধান বক্তা ছিলেন মাওলান তরিকুল ইসলাম মাইজভান্ডারী,বিশেষ বক্তা ছিলেন মাওলানা মহিম উদ্দিন।বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য ও রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম,রাউজান উপজেলা সমন্বয়কারী আনিসউল খাঁন বাবর, আক্কাস উদ্দিন মানিক,মামুন মিয়া, নাজিমুদ্দিন কাল,রাউজান প্রেসক্লাবের সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ,আনোয়ার সওদাগর, মাওলানা নেজাম উদ্দিন প্রমুখ।
মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।জিকিরে ছেমা পরিবেশন করেন মরমী গোষ্ঠীর সদস্য শিল্পি মোহাম্মদ জয়নাল আবেদীন।