ঢাকা   ০৬:৫৩:০৬ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

শালিখায় তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত…

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৪১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১০ তারিখ বৃহস্পতিবার দুপুর ১২ টায় মাগুরা জেলার শালিখা উপজেলাধিন আড়পাড়া সরকারি আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তনে বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম খায়রুল ইসলামের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার তারিফ উল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, অভিভাবক, শিক্ষক, বীর মুক্তিযুদ্ধা,সাংবাদিক,শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।সবাই বাল্যবিবাহ প্রতিরোধে নানামুখী কার্যক্রমের কথা জানান।উপজেলা নির্বাহী অফিসার বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন কাজ করে চলেছে। সবাই মিলে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করতে হবে।মূল অনুষ্ঠানে আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহনে বাল্যবিবাহ প্রতিরোধে স্বচেতনতা মূলক নাটিকা পরিবেশন করা হয়।উপস্থাপক সজীব দত্ত জানান…
এপর্যন্ত অনুষ্ঠান টি গত ০৭ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে চলেছে।এখন পর্যন্ত দেশের প্রায় ৬৩ টি জেলার ২৪০এর অধিক উপজেলায় তারুণ্যের কন্ঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আগামী ১২ মার্চ শনিবার রাত ০৮ টা ১০ মিনিটে উপ পরিচালক মোঃ আমিরুল ইসলামের তত্বাবধানে,সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনের প্রযোজনায় বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কন্ঠ প্রচার হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি