1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রমিক লীগ নেতার মায়ের দাফন সম্পন্ন, জানাযায় অংশ নিলেন- এমপি মিলন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

শ্রমিক লীগ নেতার মায়ের দাফন সম্পন্ন, জানাযায় অংশ নিলেন- এমপি মিলন

মোঃ শাহীন হাওলাদার /স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৬৭ বার

বাগেরহাট জেলা শরণখোলা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু হাওলাদারের মমতাময়ী মায়ের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০ টার সময় নলবুনিয়া গ্রামের নিজ বাড়ির সম্মুখে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

মরহুমার জানাযার নামাজে অংশ নেন বাগেরহাট -৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন,শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত, শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান,জেলা আওয়ামীলীগের সদস্য এম,সাইফুল ইসলাম খোকন,আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান মিলন, এম,এ রশিদ আকন,আব্দুল হক গোলাম হায়দার,মোঃ মেজবাহ উদ্দিন খোকন,মোঃ হাবিবুর রহমান তালুকদার,সাব্বির আহম্মেদ মুক্তা,জাকির হোসেন খান মহিউদ্দিন,এম,ওয়াদুদ আকন,গোলাম মোস্তফা মধু,আবুল হোসেন নান্টু,আলমগীর হোসেন তালুকদার,একরামুল কবির কিসলু তালুকদার,যুবলীগ নেতা মোঃ হাসানুজ্জামান হাসান, জিয়াউল হাসান তেনজিন, জিয়াউল হক তালুকদার,শ্রমিক লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ তাইজুল ইসলাম মিরাজ,তাতীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ শাহীন হোসেন হাওলাদার সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধা,সাংবাদিক ও মরহুমার পরিবারবর্গের আত্মীয় স্বজন সহ শত শত মুসল্লী জানাযায় অংশ নেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে ছেলে-মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। জানাযায় উপস্থিত হয়ে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি আমিরুল আলম মিলন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net