ঢাকা   ০৫:৩৬:০৩ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

শ্রীপুরে আগুনে পুড়লো ফলের গুদাম

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫২৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় আগুনে মেহেদী ফল ভান্ডার নামের একটি ফলের গুদাম পুড়ে গেছে। এতে কোন হতাতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সাড়ে তিনটার দিকে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার শ্রীপুর—মাওনা সড়কে এ আগুনের ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে প্রায় ২০লাখ টাকার ক্ষয়—ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন গুদামের মালিক মোঃ মনির হোসেন।

গুদাম মালিক মনির হোসেন জানান, বেলা সাড়ে তিনটার দিকে গুদামের পেছনে অংশে আগুন ধোঁয়া দেখতে পাওয়া যায়। মুহুর্তেই আগুন গুদামের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে। আগুনে গুদামে থাকা বিভিন্ন ফলসহ খেজুর পুড়ে যায়।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে গুদাম ও গুদামে থাকা মালামাল পুড়ে গেছে। প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি