1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের সভা দাম বৃদ্ধির প্রতিবাদে এলিট, বার্জার, নিপ্পন ও এশিয়ান পেইন্টস’র রং বর্জন ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের সভা দাম বৃদ্ধির প্রতিবাদে এলিট, বার্জার, নিপ্পন ও এশিয়ান পেইন্টস’র রং বর্জন ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৬৩ বার

সাতক্ষীরা সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়ন (রেজি: নং খুলনা-২২১৭) এর এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮ টায় শহরের পাকাপুল মোড়স্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মো: ফারুকুজ্জামান ফারুকের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের সভাপতি জুম্মান আলী সরদার। তিনি বলেন, দেশের রং কোম্পানীগুলোর মধ্যে এলিট পেইন্ট, বার্জার পেইন্টস, নিপ্পন পেইন্ট ও এশিয়ান পেইন্টস অন্যতম। ওই কোম্পানীগুলো রং দিনের পর দিন জেলার অধিকাংশ ঘর মালিকরা লাখো লাখো টাকা দিয়ে ক্রয় করেন। সেই রং দিয়ে অর্ধ শতাধিক সাব-কন্ট্রাকট্রারের অধীনে কাজ করেন সদর উপজেলার প্রায় ৪ শতাধিক রং মিস্ত্রী। ওই সাব-কন্ট্রাকট্রার ও মিস্ত্রীদের মধ্যে অধিকাংশই আমাদের কাছে দীর্ঘদিন অভিযোগ করছে, ‘গত ৩ মাসে ১৮ লিটারের এলিট পেইন্ট, বার্জার পেইন্টস, নিপ্পন পেইন্ট ও এশিয়ান পেইন্টস এর দাম ড্রাম প্রতি ৩০০ থেকে ১০০০ টাকা বৃদ্ধি পেয়েছে।

এছাড়াও ওই রংগুলো ঘর মালিকদের ওয়ালে যখন মিস্ত্রীরা করছে তার কিছুদিনের মধ্যে রং ডিস্ ক্যালার হয়ে যাচ্ছে। তাদের সেই অভিযোগের প্রেক্ষিতে আজকের সভায় আমরা ওই ৪ কোম্পানীর রং বর্জন ঘোষণা করলাম। এবং সাথে সাথে ঘর মালিকদের ওই ৪ টি কোম্পানীর রং কেনা থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি। আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আবুল হোসেন, কোষাধ্যক্ষ বাবুল আক্তার হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল হক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ। এসময় সাব-কন্ট্রাকট্রার আঃ আলিম, আতিয়ার রহমান, জহুরুল ইসলাম, আনারুল ইসলাম, মিজানুর রহমান, রং মিস্ত্রী শামীম, মফিজুল ইসলাম, নাজমুল, আসাদুল, আশীষ, জুলফিকার ও ফারুক হোসেন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net