1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সড়ক দূর্ঘটনায় আহত কুবির প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন  

সড়ক দূর্ঘটনায় আহত কুবির প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক

সাঈদ হাসান, কুবি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩২২ বার

অটোরিকশা উলটে গিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কুমিল্লা ক্যাডেট কলেজের মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অটোরিক্সায় চড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোটবাড়ি যাবার পথে পার্শ্ববর্তী ক্যাডেট কলেজ মোড়ে বেপরোয়া গতির করণে অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঐ শিক্ষক পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে খবর পেয়ে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাদেকুজ্জামান এবং প্রভাষক মোহাম্মদ মশিউর রহমান ঘটনাস্থলে পৌঁছে বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্সে আহত শিক্ষককে কুমিল্লা ট্রমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে কুমিল্লা ট্রমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মাহফুজুর রহমান বলেন, আমরা প্রথমে মনে করছি পা ভেঙ্গে গেছে। পরবর্তীতে এক্সরে করার পর দেখা গেছে পা ভাল আছে। পা যেখানে কেঁটে গেছে সেখানে ২টা সেলাই করে প্রাথমিক ভাবে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net