1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে আইনগত অধিকার বিষয়ক সংবেদনশীলতা অধিবেশন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার 

চৌদ্দগ্রামে আইনগত অধিকার বিষয়ক সংবেদনশীলতা অধিবেশন অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৫০ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ইউএসএআইডি এর প্রমোটিং পিস এন্ড জািস্টস (পিপিজে) অ্যাকটিভিটি প্রকল্পের আওতায় ও অ্যাসোসিয়েশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কুমিল্লা (এইড-কুমিল্লা) এর উদ্যোগে চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়ন পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্যদের সাথে মানব পাচার, জেন্ডার ভিত্তিক সহিংসতা দূরীকরণ ও আইনগত অধিকার বিষয়ক সংবেদনশীলতা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে কালিকাপুর ইউপি মিলনায়তনে উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি ও এইড কুমিল্লার যৌথ আয়োজনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিকাপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভাপতি ভিপি মাহবুব হোসেন মজুমদার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এইড-কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী, প্রজেক্ট ম্যানেজার মো: মোর্শেদুর রহমান, কালিকাপুর ইউপি সচিব ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব মোসা: সেলিনা আক্তার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালিকাপুর ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মেম্বার, সাংগঠনিক সম্পাদক ও লিগ্যাল এইড কমিটির সদস্য মোস্তফা কামাল, কালিকাপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড আ’লীগ সভাপতি নুরুল ইসলাম ভান্ডারী, নোয়াবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম, লিগ্যাল এইড কমিটির সদস্য মোশাররফ হোসেন লিটন, নুরুন্নাহার বেগম, উম্মে তাসলিমা পারভিন, সাকেরা বেগম, জাকির মাহমুদ, তৌহিদুল ইসলাম স্বপন, লুৎফুর নাহার, সুফিয়া খালেক, আব্দুর রশিদ, বিজন কুমার দেব, শম্পা মজুমদার, ইউপি সদস্য জামাল হোসেন, মাস্টার আব্দুর রহিম, বিশিষ্টজন মো: সোলায়মানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net