1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নিবন্ধিত শিক্ষকদের চাকরির দাবীতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

মাগুরায় নিবন্ধিত শিক্ষকদের চাকরির দাবীতে মানববন্ধন

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৬০ বার

মাগুরায় নিবন্ধিত বেকার শিক্ষকদের চাকরির ৩ দফা দাবীতে মানববন্ধন করেছে প্যানেল প্রত্যাশী নিবন্ধনধারী শিক্ষক ও তাদের পরিবারের সদস্যবৃন্দ। ১১ফেব্রুয়ারি শুক্রবার সকালে মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে প্যানেল প্রত্যাশি নিবন্ধনধারী শিক্ষক সংগঠনের জেলা আহবায়ক মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আরজু শরীফ, শাহানাজ সুলতানা, মোস্তাক আহমেদ, সুজন কুমার দাস, অনুপ বিশ্বাস, আবু সাঈদ, পাপিয়া সুলতানাসহ আরো অনেকে।

এ সময় শিক্ষকবৃন্দ একই আবেদনে সকল নিয়োগ প্রত্যাশী নিবন্ধনধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগ,নিবন্ধনধারীদের স্ব স্ব নীতিমালায় নিয়োগ না হওয়া পর্যন্ত নিবন্ধন পরিক্ষা বন্ধ রাখা ও ইনেডক্সধারীদের গণবিজ্ঞপ্তির অন্তর্ভূক্ত না করে পৃথক বদলির ব্যবস্থার দাবী জানান। বক্তারা আরো জানান, নিবন্ধন পরিক্ষায় পাশ করার পরও এনটিআরসি বিবেকহীন, অমানবিক, দূর্নীতি ও অদূরদর্শীতায় জর্জরিত হয়ে নিবন্ধনধারী শিক্ষকদের জীবনকে দুর্বিসহ করে তুলেছেন। এরফলে মুজিববর্ষে কেউ বেকার থাকবে না মাননীয় প্রধানমন্ত্রীর এ শ্লোগান ব্যর্থতায় পর্যুবসিত করতে চাচ্ছে এনটিআরসি। শিক্ষকবৃন্দ এ অসহনিয় অবস্থা থেকে উত্তোরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net