ঢাকা   ০৫:৫৬:৫৮ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগিরার শ্রীপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক মাগুরায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তঃদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সরকারের দায়িত্ব ও করনীয়..  মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত  ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি রুমা, রোগীদের নিলেন খোঁজখবর কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিতষ বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

খাগড়াছড়িতে ছাত্রকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন ৩০ লক্ষ টাকা জরিমানা

আলমগীর হোসেন, খাগড়াছড়িঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৩১৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খাগড়াছড়ির মাদ্রাসায় দশ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক হাফেজ মো: নোমান মিয়া ওরফে রোমান ( ২২ ) যাবজ্জীবন কারাদÐ দিয়েছেন বিচারীক আদালত। একই সাথে ভিকটিমের পরিবারকে ৩০লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়।

আজ বুধবার (২৩ মার্চ ২০২২) দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুছাং আবু তাহের এই রায় দেন। সাজাপ্রাপ্ত নোমান দীঘিনালার ছোট মেরুং এলাকার মো: আলী মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালে খাগড়াছড়ির দীঘিনালার ছোট মেরুং আল ইকরা হিফজুল কোরআন মাদ্রাসায় হাফেজ মো: নোমান মিয়া ওরফে রোমান(২২) একই মাদ্রাসার ছাত্র (১০)কে বলাৎকার করে। এই ঘটনায় ভিকটিমের পরিবার একই বছরের ২৩ আগষ্ট দীঘিনালা থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়ের পর ২০১৮ সালের ২২ মে চার্জ গঠন করা হয়। মামলা চলাকালীন মোট ১২জন স্বাক্ষ্য প্রদান, যুক্ত তর্ক উপস্থাপন শেষে আদালত রায় প্রদান করেন। আসামীকে সশ্রম কারাদন্ডের পাশাপাশি ভিকটিমের পবিারকে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়ারও নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইজীবি এডভোকেট বিধান কানুনগো সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এমন রায় সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি