ঢাকা   ০৯:৫৩:৫৭ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যরাতে পুকুরের মাছ লুট-বসতঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ ৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত

ঝিনাইদহে অজ্ঞাত যুবতীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি-
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৩৩৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বাজারগোপালপুর এলাকা থেকে অজ্ঞাত (২২) পরিচয় এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে বাজারগোপালপুর-চোরকোল সড়কের বালির গর্ত নামক স্থান থেকে ওই যুবতীর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সংবাদকর্মী মঞ্জুর ঢালী জানান, সকালে ওই স্থানে রাস্তার পাশে এক যুবতীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের মুখ ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ঝিনাইদহ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদ হোসেন জানান, মেয়েটিকে কে বা কারা হত্যা করে এখানে ফেলে রেখে গেছে। পরিচয় শনাক্ত ও হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি