ঢাকা   ০৩:৩১:১৯ এএম, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মনোহরগঞ্জে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ চার পরিবার! সরকারি জায়গা দখলের অভিযোগ মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস

তিতাসে বেকারি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৩০০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিএসটিআই অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ন ময়দা দিয়ে পণ্য তৈরি ও মেয়াদের তারিখ সম্বলিত সিল ছাড়া পন্য প্যাকেটজাত করে বেকারি পণ্য বিক্রয় করার অপরাধে কুমিল্লার তিতাসে একটি বেকারি মালিক কে ৫০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ মার্চ) দুপুরে তিতাস উপজেলার গাজীপুরে এ অভিযান চালানো হয়। এটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আবু নওশাদ।

তিনি জানান, বিএসটিআই অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ন ময়দা দিয়ে পণ্য তৈরি ও মেয়াদের তারিখ সম্বলিত সিল ছাড়া পন্য প্যাকেটজাত করে বেকারি পণ্য বিক্রয় করার অপরাধে তিতাস বেকারির মালিক কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এবং ভবিষ্যতে দ্বিতীয়বার এ ধরনের অপরাধের সাথে সম্পৃক্ততা পাওয়া গেলে কারখানা বন্ধ করে দেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলার বিএসটিআই এর পরিদর্শক তারেক রহমান ও তিতাস থানার এসআই পুষন সাহা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি