1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ কুমিল্লায় স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওযে ইউনিয়নজামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী  হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, একে ২২ অস্ত্র উদ্ধার গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান : মিজানুর রহমান চৌধুরী  নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত  সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঈদগাঁওয়ে গাজা ব্যবসায়ীসহ গ্রেফতার-৫ ঈদগাঁওর প্রবাসী আলম  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়  নিহত

দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ কুমিল্লায় স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম

মোঃ আনোয়ারুল আজিম। কুমিল্লা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২৫৯ বার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম বলেছেন, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশে এখন আর খাদ্য আমদানি করতে হয় না বরং উৎপাদনের দিক থেকে দেশ এখন বিশ্বের দ্বিতীয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ অর্জন সম্ভব হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
কৃষক বাচাঁও-দেশ বাচাঁও শ্লোগানে মনোহরগঞ্জ উপজেলা মিলনায়তনে কৃষকলীগের ত্রি বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা জেলা কৃষক লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নির্মল পাল। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক লুৎফুর বারী চৌধুরী৷

বাংলাদেশ কৃষকলীগ মনোহরগঞ্জ উপজেলা সভাপতি আবুল ওহাবের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি ও কুমিল্লা আঞ্চলিক উপ-কমিটির আহবায়ক আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মুজিবুর রহমান মিয়াজি, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম‌্যান মো: জাকির হোসেন, মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের কাযর্নিবাহী সদস্য মো: কামাল হোসেন।
সম্মেলনে আওয়ামী লীগ কৃষক লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে আব্দুল ওহাবকে সভাপতি ও মোঃ ফয়সাল বাবুলকে সাধারণ সম্পাদক করে মনোহরগঞ্জ উপজেলা কৃষক লীগের কমিটি গঠন করা হয় ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net