ঢাকা   ০৬:৫১:৪০ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

দৈনিক দিনপ্রতিদিন পত্রিকার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৩৭৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জাতীয় দৈনিক দিনপ্রতিদিন পত্রিকার পারিবারিক বার্ষিক বনভোজন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৪ই মার্চ ঢাকার অদূরে গাজীপুর পিকনিক স্পট সাবাহ্ গার্ডেনে জাঁকজমক পূর্ণভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনভর আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেয়েদের চেয়ার সেটিং, পুরুষদের হাঁড়িভাঙ্গা, বাচ্চাদের বাস্কেট বল প্রতিযোগিতা, র‍্যাফেল ড্রসহ বিভিন্ন আনন্দ-উল্লাসে মেতে ওঠেন অত্র পত্রিকার সাংবাদিকত ও পরিবার পরিজনরা।

এদিন সকাল ৮টায় যাত্রাবাড়ী নুর কমিউনিটি সেন্টারের সামনে থেকে ১৫০ জন সাংবাদিকসহ অতিথিদেরকে নিয়ে গাজীপুর পিকনিক স্পট সাবাহ্ গার্ডেনের উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছে বিভিন্ন অনুষ্ঠান, দুপুরের খাবার গ্রহণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শেষে বিজয়ীদের মধ্যে মোবাইল সেট,ডিনার সেট, শাড়ি, হটপট, মগসহ বিভিন্ন পুরস্কারসামগ্রী তুলে দেন দৈনিক দিনপ্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ শফিকুল ইসলাম সাদ্দাম, শ্রীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল লতিফ বিএ, বিএফইউজের নির্বাহী সদস্য সাংবাদিক জাকির হোসেনসহ ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি