1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রস্তাবিত গণমাধ্যম কর্মি আইনে সাংবাদিকের অধিকার ক্ষুন্নকারী ধারা উপধারা বাতিলের দাবি জানিয়েছে চট্টগ্রামের সাংবাদিকরা। - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

প্রস্তাবিত গণমাধ্যম কর্মি আইনে সাংবাদিকের অধিকার ক্ষুন্নকারী ধারা উপধারা বাতিলের দাবি জানিয়েছে চট্টগ্রামের সাংবাদিকরা।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২৫৬ বার

বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশ থেকে আইনটি সংশোধনের খসড়া প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর ঘোষণা দেয়া হয়।

এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার সাংবাদিক বান্ধব সরকার।

এই সরকারের আমলে সাংবাদিকদের জীবন-মান উন্নয়নে নানামূখী পদক্ষেপ নেয়া হয়েছে। করোনাকালীন সময়েও সরকার নানা ভাবে সহায়তা দিয়েছে। কিন্তু গণমাধ্যম কর্মি আইনে বিভিন্ন ধারা উপধারায় সাংবাদিকদের বিদ্যমান অধিকার ক্ষুন্ন করায় আইনটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বলেও সমাবেশে দাবি করেন নেতৃবৃন্দ।

নুর মোহাম্মদ রানার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, কামাল পারভেজ, প্রীতম দাস, এস এম পিন্টু,আবু ছালেহ, মাহবুল আলম সহ সাংবাদিক নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন প্রস্তাবিত গণমাধ্যম আইনে যেসব সুবিধার কথা বলা হচ্ছে এসব সুবিধা বিদ্যমান আইনেও রয়েছে। বরং বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান শ্রম আইন থেকে অনেক সুবিধা কমিয়ে দেয়া হয়েছে। এমনকি সংবিধানের ৩৯অনুচ্ছেদের পরিপন্থী ধারাও উক্ত আইনে সংযুক্ত করা হয়েছে।

সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ আইনটি সংশোধন করে সাংবাদিক বান্ধব আইন হিসাবে সংসদ অধিবেশনে উপস্থাপনের মাধ্যমে পাশ করানোর দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net