1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধুর জন্মদিনে অর্ধশত পথশিশু পেল পুলিশের উপহার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর জন্মদিনে অর্ধশত পথশিশু পেল পুলিশের উপহার

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৩১৬ বার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ঢাকা জেলা সাভারে সুবিধা বঞ্চিত অন্তত অর্ধশত শিশুকে খাবার ও নতুন পোশাক উপহার দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের সদস্যদের উদ্যোগে এই উপহার দেয়া হয়। খাবার ও নতুন পোশাক বিতরণের সময় উপচে পড়ে এসব শিশু।

কনস্টেবল মনোরঞ্জন দাস বলেন, ‘আমাদের ক্যাম্পের ইনচার্জ হারুন স্যার নিজ উদ্যােগে আজ গরীব ও অনাথ শিশুদের জন্য খাবারের আয়োজন করেছি। আমরা যারা ক্যাম্পের অন্যান্য সদস্যরা ছিলাম তারা সবাই মিলে এসব অসহায় শিশুদের সাথে ভালোই সময় কাটিয়েছি। নতুন পোশাক ও খাবার পেয়ে শিশুদের হাসিমাখা মুখগুলো দেখতে ভীষণ ভালো লাগছিলো। বঙ্গবন্ধুর জন্মদিনে স্যারের এমন মহতি উদ্যােগ আমাদেরও এসব অসহায় শিশুদের জন্য কাজ করতে অনুপ্রাণিত করেছে।’

সাভার জাতীয় স্মৃতিসৌধের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করেছি আমরাম মহান এই ব্যক্তি তার জীবদ্দশায় সবসময় দেশ ও মানুষের জন্য কাজ করে গেছেন। তাই আজ তার জন্মদিনে ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেছি। সেই ইচ্ছে থেকেই আজ মহান এই ব্যক্তির জন্মদিন ও জাতীয় শিশু দিবসে কিছু অসহায় শিশুদের একবেলা খাবারের আয়োজন করেছি। তাদের নিজ হাতে নতুন পোশাকও পড়িয়ে দিয়েছি।

তিনি আরও বলেন, মূলত ছিন্নমূল পরিবার থেকে বিচ্ছিন্ন এসব শিশুরাই বিপথগামী হয়। তাই সবার উচিত এসব শিশুদের জন্য যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব দায়িত্ব নেয়া উচিত। শত ব্যস্ততার মাঝেও আজ এসব শিশুদের জন্য কিছু করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net