ঢাকা   ০৩:৩১:১৯ এএম, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মনোহরগঞ্জে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ চার পরিবার! সরকারি জায়গা দখলের অভিযোগ মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস

বরামা ইসলামিয়া ফাজিল মাদরাসা পরিদর্শনে আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি!!

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৩৬৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরামা ইসলামিয়া ফাজিল মাদরাসা পরিদর্শন করেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মুহাম্মদ আহসান উল্লাহ।

গতকাল বুধবার বিকালে বরামা ইসলামিয়া ফাজিল মাদরাসার অধিভূক্তির লক্ষ্যে একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক বিষয় সরেজমিন পরিদর্শনে আসেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড.মুহাম্মদ আহসান উল্লাহ।

এ সময় তাঁর সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও জমিয়াতুল মুদার্রেসিনের মহাসচিব মাওলানা মোঃ শাব্বির আহমদ মোমতাজী, বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিদর্শক ড.জাভেদ আহমদ, সহকারী পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন মোঃ জিয়াউর রহমান, শ্রীপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নূরুল আমিন।
মাদরাসার সার্বিক ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন প্রফেসর ড. মোহাম্মদ আহসান উল্লাহ।
তিনি বলেন, আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি তাতে মনে হচ্ছে বরামা ইসলামিয়া ফাজিল মাদরাসার লেখাপড়ার মান অনেক ভালো।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ আওয়ার বলেন,শিক্ষার্থীদের আধুনিক ও ইসলামী জ্ঞানে পারদর্শী হিসাবে গড়ে তোলাই হলো বরামা ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষকদের প্রধান লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি