1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে মসজিদ থেকে বের হয়ে ডাম্পার চাপায় বৃদ্ধা নিহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

বাঁশখালীতে মসজিদ থেকে বের হয়ে ডাম্পার চাপায় বৃদ্ধা নিহত

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):
  • আপডেট টাইম : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৮১ বার

বাঁশখালী উপজেলার ছনুয়ায় ডাম্পার চাপায় কবির আহমদ (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে ছনুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম খুদুকখালী পুরাতন লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত কবির আহমদ আহমদ একই এলাকার মৃত হাফেজ আবদু সাত্তারের পুত্র।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পশ্চিম খুদুকখালী পুরাতন লঞ্চঘাট সংলগ্ন জামে মসজিদ থেকে যোহরের নামাজ পড়ে বের হচ্ছিলেন মুসল্লি কবির আহমদ। দুপুর ২টার দিকে মসজিদের সামনের রাস্তায় বের হওয়া মাত্র ডাম্পার চাপায় নিহত হন তিনি।

ঘটনাস্থল থেকে বিক্ষুব্ধ জনতা এমরান (২১) নামের ডাম্পার চালককে রশি দিয়ে বেঁধে রেখেছে বলে জানা যায়। ঘাতক ডাম্পার চালক খুদুকখালী ৭ নম্বর ওয়ার্ডের ৬০ নম্বর পাড়ার জামাল উদ্দিনের পুত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার বিস্তারিত তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net