1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাড়িতে ছাগল আসার ঘটনায় রংপুরে ভাঙচুর ও লুটপাট - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

বাড়িতে ছাগল আসার ঘটনায় রংপুরে ভাঙচুর ও লুটপাট

খন্দকার রাকিবুল ইসলাম,স্টাফ রিপোর্টার,রংপুর অফিসঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৩৫৮ বার

রংপুর নগরীর পূর্ব শালবন বোতলা এলাকায় বাড়িতে ছাগল আসার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় অভিযোগ করেছেন ভূক্তভোগী শিমুল।

অভিযোগসুত্রে জানা যায়,গত সোমবার বিকেলে প্রতিবেশী শিমুলের বাড়িতে ছাগল আসার ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার পাপ্পু মিয়ার মিয়া নেতৃত্বে বেশ কয়েকজন লাঠিসোঁটা,লোহার রড,ধারালো ছোরাসহ সংঘবদ্ধ হয়ে শিমুলের বাড়িতে এসে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে। এ সময় শিমুলের স্ত্রী মনিকা ও ছোট ভাই সিয়াম প্রতিবাদ করলে পাপ্পু মিয়ার সঙ্গী পলাশ, বাবলু মিয়া, নুর নাহার, শামসুন্নাহার,নিরব, সুমন, আরজু বেগম ও শাহ জাহান বাবুসহ অজ্ঞাত কয়েকজন তাদের ওপর চড়াও হয়। ভয়ে শিমুলসহ পরিবারের অন্য সদস্যরা বাড়ির প্রবেশদ্বার বন্ধ করে ঘরে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে পাপ্পু ও তার সঙ্গীরা তাদেরকে টেনেহেঁচড়ে বাড়ির উঠানে এনে লাঠিসোঁটা ও রড দিয়ে মারাত্নকভাবে যখম করে গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং ঘরের আলমারি ভেঙ্গে ২ লাখ ২৬ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুন্নবী ফুলু বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে ভাঙচুর ও ব্যাপক ক্ষয়ক্ষতি লক্ষ্য করেছি। বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসন খতিয়ে দেখছে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net