1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মনোহরগঞ্জে চাঁদা না দেয়ায় হামলায় প্রবাসী ও ব্যবসায়ী আহত: মোটরসাইকেল ও নগদ টাকা লুট - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

মনোহরগঞ্জে চাঁদা না দেয়ায় হামলায় প্রবাসী ও ব্যবসায়ী আহত: মোটরসাইকেল ও নগদ টাকা লুট

মোঃ আনোয়ারুল আজিম কুমিল্লা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৩৭৮ বার

চাঁদা না পেয়ে কুমিল্লার মনোহরগঞ্জে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে শাজাহান নামে এক প্রবাসী ও ছেরাজুল হক নামে এক ব্যবসায়ী আহত হয়েছে। এসময় সন্ত্রাসীরা ঐ ব্যবসায়ীর নিকট থেকে ৭০ হাজার টাকা লুটে নেয়। মঙ্গলবার (২৯ মার্চ)সন্ধ্যায় উপজেলার বিপুলাসার বাজারে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী ছেরাজুল হক ছেরু ও স্থানীয় লোকজন জানান, ঐদিন দুপুরে বিপুলাসার বাজারের বিসমিল্লাহ প্লাজার পেছনে তাদের জায়গায় দেয়াল তৈরি করছিলেন। এসময় হেলাল, মাহবুব, হুমায়ুনসহ ১৫/২০ জন ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা প্রবাসী শাহজাহানকে মারধর করে রড-সিমেন্ট লুটপাটসহ অন্যান্য নির্মাণ সামগ্রী তছনছ করে।

একইদিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দোকান থেকে বাড়ি ফেরার পথে বাজারের রূপালী ব্যাংকের বিপরীতে জসিমের দোকানের সামনে প্রবাসীর ভাই ব্যবসায়ী ছেরাজুল হক ছেরুর মোটরসাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা করে ঐ সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা ব্যবসায়ীর মোটরসাইকেল ও সাথে থাকা নগদ ৭০ হাজার টাকা লুটে নেয়। খবর পেয়ে নাথেরপেটুয়া ফাঁড়ি ইনচার্জ জাফর ইকবাল ও ওসি (তদন্ত) রিপন বালাসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ইত্যবসরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঐসময় স্থানীয়রা আহত ব্যবসায়ী ছেরাজুল হককে প্রথমে লাকসাম সরকারি হাসপাতাল ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ ভর্তি করানো হয় ।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net