1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মানববন্ধন ও স্মরকলিপি প্রদান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি ঈদগাঁওয়ে ভোগান্তিতে ডজনাধিক পরিবার, ঘেরাবেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ ভাঙ্গুড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উনকলায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  নবীনগরে ভোলাচং উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম

মাগুরায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মানববন্ধন ও স্মরকলিপি প্রদান

মো: সাইফুল্লাহঃ-
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৪৩১ বার

মাগুরায় টাইম স্কেল বঞ্চিত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা টাইমস্কেলের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর বরাবর জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করেছেন।
১০মার্চ বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে টাইম স্কেল বঞ্চিত প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক প্রধান শিক্ষকগণ মানববন্ধনে অংশ গ্রহন করেন। আলোকদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শেখ মোঃ কামরুল ইসলামে সভাপতিত্বে বক্তব্য রাখেন ইয়াসমিন আক্তার, আসাদুজ্জামান শেখ, তাওহিদ হোসেনসহ অন্যরা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাশেম আলী, বরিশাট ব্যাপাড়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃঝর্ণা খানম,
খর্দেররুহুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম,সহ অরো অনেকে।
মাবনবন্ধন শেষে জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের হাতে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি তুলে দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ০৯/০৩/২০১৪ হতে ১৪/১২/২০১৫ পর্যন্ত সময়ের প্রাপ্য টাইমস্কেল মঞ্জুরী প্রদানের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত ০৩/০৬/২০২১ তারিখের ১৮৯ নং পত্রটি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারীকৃত ১০/১১/২০২১ তারিখের ১১০৫ নং পত্রটি জরুরি ভিত্তিতে কার্যকর করা।

একই ধননের প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের দুই ধরনের নীতির কারনে বৈষম্য তৈরী হওয়ায় বিড়াম্বনার শিকার হচ্ছে টাইমস্কেল বঞ্চিত ঐসকল শিক্ষকরা।
মাগুরা সদর উপজেলায় ৩৭জন, মহম্মদপুর উপজেলায় ২২জন, শ্রীপুর উপজেলায় ০৯জন এবং শালিখা উপজেলায় ০৯জনসহ মাগুরা জেলায় মোট ৭৭জন টাইমস্কেল বঞ্চিত শিক্ষক রয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net