1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ২দিন ব্যাপী ফ্রী ফিজিওথেরাপি ও চিকিৎসা সেবা কার্যক্রম শুরু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

মাগুরায় ২দিন ব্যাপী ফ্রী ফিজিওথেরাপি ও চিকিৎসা সেবা কার্যক্রম শুরু

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৩১০ বার

মাগুরার শ্রীপুরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র উদ্যোগে শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সহযোগিতায় ২ দিন ব্যাপী ফ্রী ফিজিওথেরাপি ও চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়েছে।
২৭ মার্চ রবিবার দুুুুপুরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. বাবলুর রহমান, শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সভাপতি ও প্রতিশ্রুতি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. সুমন মজুমদার, প্রধান শিক্ষক আমরিনা রাশিদা, সহকারী শিক্ষক সুকান্ত বাড়ই, মিঠুন কুমার বিশ্বাস, ইসরাত আরা নুপুর, আনিচুর রহমান,মোছাঃ জেসমিন নাহার,শেলী খাতুনসহ অন্যরা।
বিদ্যালয়ের সভাপতি মোঃ সুমন মজুমদার বলেন, প্রতি বছর আমরা বিনামূল্যে ২ দিন ব্যাপী এ ফিজিওথেরাপি ও চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করে আসছি। করোনাকালীন সময়ে গত বছর এ কার্যক্রম বন্ধ ছিলো। এ বছর আবার শুরু করেছি। যার ফলে প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ উপজেলার অনেকেই উপকৃত হচ্ছে।

ফিজিওথেরাপি নিতে আসা রোগী ও অভিভাবকেরা সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ফিজিওথেরাপি নিয়ে আমরা অনেক উপকৃত হয়েছি। আমাদের সম্ভব না বাহিরে গিয়ে থেরাপি নেওয়া। তাছাড়া এখানে এসে অনেক রোগের ফ্রী চিকিৎসা সেবাও পাচ্ছি, এমন একটি ব্যবস্থা করে দেওয়ায় এ প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net