1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানের নোয়াপাড়ায় কৃষি জমি মাটি ভরাট করে নির্মান করা হচ্ছে পাকা ভবন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

রাউজানের নোয়াপাড়ায় কৃষি জমি মাটি ভরাট করে নির্মান করা হচ্ছে পাকা ভবন

শাহাদাত, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৩৫৪ বার

সরকার ও রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর নিদেশনা অমান্য করে রাউজানের নোয়াপাড়ায় কৃষি জমি মাটি ভরাট করে পাকা ঘর নির্মান করছে। রাউজান উপজেলার ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের বদুমুন্সি পাড়া ব্রীজের পুর্ব পাশে শাহ আলম মার্কেটের পেছনে রাউজান নোয়াপাড়া সড়কের পাশে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি বিপুল পরিমান কৃষি জমি মাটি ভরাট করে পাকা ভবন নির্মান করছে। সরেজমিনে পরিদর্শন কালে দেখা যায় কৃষি জমি ভরাট করে পাকা ভবন নির্মান কাজ করা হচ্ছে । কৃষি জমি মাটি ভরাট করে পাকা ভবন নির্মানের কাজে নিয়োজিত শ্রমিকের কাছে জানতে চাইলে, শ্রমিকেরা বলেন, কর্তার দিঘীর পাড় এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম কৃষি জমি ক্রয় করে মাটি ভরাট করে পাকা ভবন নির্মান করছে। এ ব্যাপারে নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়াকে ফোন করে জানতে চাইলে তিনি বলেন কৃষি জমিতে মাটি ভরাট করে পাকা ভবন নির্মান করা বিষয়ে কিছুই জানেনা বলে জানান। এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগের কাছে জানতে চাইলে তিনি বলেন, কৃষি জমি ভরাট করে কোন স্থাপনা করা যাবেনা। নোয়াপাড়া এলাকায় কৃষি জমি মাটি ভরাট করে পাকা ভবন নির্মান করা বন্ধ করতে স্থানীয় চেয়ারম্যান বাবুল মিয়াকে নির্দেশ দেওয়া হয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net