1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় রূপান্তর আয়োজিত এক লিয়াজোঁ সভা অনুষ্ঠিত। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা

শরণখোলায় রূপান্তর আয়োজিত এক লিয়াজোঁ সভা অনুষ্ঠিত।

মোঃ শাহীন হাওলাদার / স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৩৩৫ বার

বাগেরহাট জেলার শরণখোলায় রূপান্তর আয়োজিত এক লিয়াজোঁ সভায় বক্তারা বলেন, একটি শিশুর জন্মের পর থেকে তার শৈশব, কৈশোর, কর্মজীবন এবং অবসর জীবনে সে যাতে অর্থনৈতিক,সামাজিক নিরাপত্তা লাভ করে এ জন্য সামাজিক সুরক্ষার প্রয়োজন। বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচন এবং বৈষম্য রোধে সামাজিক সুরক্ষা কর্মসূচীর গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর অনেক দেশ উপযুক্ত কৌশল প্রণয়ন এবং বাস্তবায়নের ফলে তাদের সামাজিক সুরক্ষা অনেক শক্তিশালী হয়েছে। বাংলাদেশেও সামাজিক সুরক্ষা কর্মসূচী জোরদার করতে বর্তমান সরকার উদ্যোগী। সরকারের এ প্রচেষ্টা সফল করতে জনপ্রতিনিধিসহ সচেতন সবাইকে এগিয়ে আসা প্রয়োজন।

সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় রূপান্তর পরিচালিত ‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ’ (এসসিআরইএএম) প্রকল্পের পক্ষ থেকে আজ সোমবার শরণখোলার অগ্রদূত ফাউন্ডেন মিলনায়তনে দিনভর এই লিয়াজোঁ সভাটি অনুষ্ঠিত হয়। জনপ্রতিনিধি এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে এ লিয়াজোঁ সভায় সভাপতিত্ব করেন ২নং খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন খান (মহিউদ্দিন)। অনুষ্ঠানে শরণখোলা উপজেলার সাউথখালি, খোন্তাকাটা, রায়েন্দা ও ধানসাগর ইউনিয়নের জনপ্রতিনিধি,সাংবাদিক এবং রূপান্তর-এর উপকারভোগীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপান্তর-এর কর্মসূচী সমন্বয়কারী অসীম আনন্দ দাস এবং মনিটরিং অফিসার মোস্তাফিজুর রহমান রাসেল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net