1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভারে পুলিশের বাধায় পন্ড বিএনপির মিছিল, আহত ৩০, আটক ২ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

সাভারে পুলিশের বাধায় পন্ড বিএনপির মিছিল, আহত ৩০, আটক ২

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৪০৬ বার

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে বিএনপির মিছিল । এসময় সড়কের পাশে সমাবেশ করতে চাইলে শুরু করা হয় লাঠিচার্য । এতে বিএনপির ৩০ নেতাকর্মী আহত হয় । এছাড়াও পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছুড়ার অভিযোগে ঘটনাস্থল থেকে বিএনপির দুই কর্মীকে আটক করা হয় । বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সাভারের রাজালাখ ফার্ম এলাকায় বিক্ষোভ মিছিল করার সময় এই ঘটনা ঘটে ।

বিএনপির নেতাকর্মী বলেন, সারাদেশের কর্মসুচির অংশ হিসেবে বুধবার বেলা ১১টার দিকে সাভারের ব্যাংক কলোনী এলাকায় বিএনপির সাবেক সংসদ সদস্যের বাড়িতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় । বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথ হিসেবে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতায় গিয়ে আওয়ামীলীগ জনগনের সাথে প্রতারনা করেছে। রাষ্ট্রীয় গণতন্ত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে । সয়াবিন তেল, চাউল, চিনি, পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য আকাশ ছুয়েছে । তেল মজুদ করা হচ্ছে । আওয়ামীলীগের লোকজন নিজেরাই সিন্ডিকেট বানিয়ে ব্যবসার নামে জিনিস পত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের দিকে তাদের খেয়াল নেই,তারা বিরোধীদলকে দমনে ব্যস্ত রয়েছেন। এসময় তার সাথে কেন্দ্রিয় নির্বাহী সদস্য নিপুন রায় চৌধুরী, আলহাজ তমিজ উদ্দিনসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

পরে সমাবেশ শেষে নেতাকর্মীদের নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় । মিছিলটি মহাসড়কের রাজালাখ ফার্ম এলাকায় পৌছালে পুলিশের বাধার মুখের পড়ে । পরে পুলিশের বাধায় ভেঙ্গে মিছিলটি সামনের দিকে নিয়ে যেতে চাইলে লাঠিচার্য শুরু করা হয় । এতে বিএনপির প্রায় ৩০নেতাকর্মী আহত হয় । প্রতিবাদে বিএনপির কর্মীরাও ইটপাটকেল ছুঁড়ে মারে । এসময় ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করে পুলিশ । পরে বিএনপির সিনিয়র নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সড়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে ।
বিএনপির সাভার থানা বিএনপির সভাপতি বলেন, তারা শান্তিপূর্ণ ভাবে মিছিল করছিলেন । অথচ পুলিশ হঠাৎ করে তাদের মিছিলে বাঁধা দিয়ে অতর্কিতভাবে লাঠিচার্য শুরু করে । এতে তাদের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে বলে তিনি দাবী করেন ।

এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, বিএনপি নেতাকর্মীদের ছুঁড়া ইটপাটকেলের তাদের দুই পুলিস সদস্য আহত হয়েছে । পরে ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net