ঢাকা   ১১:২২:৪৮ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

সাভারে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৩৩৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সাভারে ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৬মার্চ বুধবার সকালে উপজেলার পাথালিয়ায় ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মী সম্মেলন অনুস্ঠিত হয়। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোহাম্মাদ সালাউদ্দিন বাবু। সভায় সভাপতিত্ব করেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবাহান।

এসময় দেওয়ান মোহাম্মাদ সালাউদ্দিন বাবু বলেন, সামনে আমাদের কঠিন পরিক্ষার সময় আসছে। এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নাই। তাই পাথালিয়া ইউনিয়নের নতুন কমিটিতে তাদেরকে রাখা হবে যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা বিএনপির আহ্বায়ক মো: আজগর হোসেন, ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি বাছেদ দেওয়ান, আশুলিয়া থানা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আব্দুল গফুর মিয়া, ঢাকা জেলা বিএনপি সহ-সভাপতি আব্দুর রহমান বাবুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান। এছাড়াও ঢাকাজেলা বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি