ঢাকা   ০৬:৫৬:৪৯ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

সীতাকুণ্ড ইদিলপুরে বঙ্গবন্ধু মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

অশোক দাশ,সীতাকুণ্ড, চট্টগ্রাম, সংবাদদাতা।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৫১২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরস্থ দক্ষিণ ইদিলপুর ফ্রেন্ড সার্কেল এর আয়োজনে বঙ্গবন্ধু মিনিবার ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা গতকাল রাত ৮টায় যুবাইদিয়া মহিলা মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
খেলায় পন্থিছিলা ফুটবল দল পেশকার পাড়া দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

খেলা শেষে বিজয়ীদের ট্রফি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সীতাকুণ্ড পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মফিজুর রহমান,কাউন্সিলর ফজলে এলাহী পায়েল। পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ স্বপন, আবুল কালাম, তৌহিদুল হাসান সম্রাট, সাইফুল ইসলাম, টুর্ণামেন্ট কমিটির রাজু, রাহাত জয়, সাগর প্রমুখ ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যুব সমাজ ক্রীড়া ও সাংস্কৃতি চর্চায় নিজেদের নিয়োজিত করলে সমাজ থেকে মরন ব্যাধি মাদক চির বিদায় নিবে। তিনি যুব সমাজকে সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি