1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এতিমদের নিয়ে অ্যাড. মিঠুর শিশু দিবস পালন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

এতিমদের নিয়ে অ্যাড. মিঠুর শিশু দিবস পালন

আবু সুফিয়ান রাসেল।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ২৪৬ বার

ধোয়া উড়া ভাত, গরুর মাংশ, ডাল ও সবজি দিয়ে তৃপ্তিসহকারে দুপুরের খাবার খেয়েছে দুই শতাধিক এতিম শিশু।

জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে খাবারের এমন আয়োজন করেন কুমিলা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড.আনিসুর রহমান মিঠু। এই আয়োজনে নগরীর চারটি এতিমখানার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

দুপুরের খাবার গ্রহণের আগে কেক কাটা হয়। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আনিসুর রহমান মিঠু বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ২ শ জন মাদ্রসার এতিম শিশুদের নিয়ে কেক কেটেছি। তাদের জন্য দুপুরের খাবারের আয়োজন করেছি। আমি শিশুদের সামনে বঙ্গবন্ধুর জীবনাদর্শ তুলে ধরেছি। কিভাবে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করলেন, বঙ্গবন্ধু শিশুদের কেমন ভাবে ভালোবাসতেন। এতে করে এই শিশুদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে যাবে। তিনি শিশুদের বঙ্গবন্ধুর আদর্শে জীবন গড়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net