1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুর্ভোগের আরেক নাম দৌলতদিয়া পাটুরিয়া ঘাট। - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

দুর্ভোগের আরেক নাম দৌলতদিয়া পাটুরিয়া ঘাট।

নেহাল আহমেদ, রাজবাড়ী।
  • আপডেট টাইম : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৩৩০ বার

খুলনা থেকে আসা রহমান জানান সংবাদে কাজ হবে না দরকার অনুসন্ধান। কোন দুষ্টু চক্র ঘাটে দুর্ভোগ সৃষ্টি করে।অনুসন্ধান করে কারন খুঁজে বের করুন।
সকাল থেকেই ঢাকামুখী যানবাহনের চাপ বেড়েছে দৌলতদিয়া ঘাটে। ঘাট থেকে গোয়ালন্দ পদ্মার মোড় পর্যন্ত ৬ কিলোমিটার লম্বা লাইনে দাঁড়িয়ে আছে শত শত যানবাহন। যার বেশির ভাগই পণ্যবাহী ট্রাক।

প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা ফেরির অপেক্ষায় বসে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানী ঢাকামুখী যাত্রী ও যানবাহন চালকেরা। বেশি কষ্ট সহ্য করতে হচ্ছে বয়স্ক ও শিশুদের।

সরেজমিনে সোমবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ পদ্মার মোড় পর্যন্ত ৬ কিলোমিটার দীর্ঘ গাড়ির লাইন। সিরিয়ালে বসে থেকে ফেরিতে ওঠার জন্য অপেক্ষার প্রহর গুনছে যাত্রী ও চালকেরা। তবে ঘাট কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও পচনশীল বোঝাই ট্রাক পারাপার করছে।

অপেক্ষমান ট্রাকচালকদের সাথে আলাপকালে কুষ্টিয়া থেকে ঢাকাগামী মো. হাতেম আলী বলেন, সোমবার ভোর ৬টায় দৌলতদিয়া ঘাটে এসেছি। এখন বেলা পৌনে ১২টা বাজে। ফেরির সিরিয়াল পাইনি। সময় মতো ঢাকা পৌঁছাতে না পারলে মহাজন ক্ষতিগ্রস্ত হবে।

এসবি পরিবহনের যাত্রী মো. শহিদুল ইসলাম বলেন, বড় ছেলে ঢাকার মিরপুরে থেকে লেখাপড়া করে। তাকে দেখতে পরিবারসহ ঢাকায় যাচ্ছি। সকাল সাড়ে ৮টায় ঘাটে এসে পৌঁছেছি। এখন ১১টা বাজে ফেরিতে উঠলাম। দৌলতদিয়া ঘাটে এলেই সিরিয়ালে আটকে বসে থাকতে হয়। প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে চরম কষ্ট হয়।

ঢাকায় চিকিৎসার জন্য যাচ্ছেন মাদারীপুরের শাবানা বেগম। তিনি বলেন, আমি বাসে করে ঢাকা যাচ্ছি। দৌলতদিয়া ঘাটে এসে বাস বসে আছে প্রায় দেড় ঘণ্টার বেশি।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন জানান, বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ১৯টি ফেরি যানবাহন ও যাত্রী পারাপারে চলাচল করছে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্য বোঝাই ট্রাক পার করা হচ্ছে। যানবাহনের সিরিয়াল সময়ের সঙ্গে সঙ্গে কমবে বলে আশা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net