1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় মানবিক ব্লাড ডোনার গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সরকারি স্বাস্থ্যসেবায় ১০ হাজার কমিউনিটি প্যারামেডিককে অন্তর্ভুক্তির দাবি আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি সাতকানিয়ায় আঞ্চলিক সড়কের বেহাল দশা; চরম দুর্ভোগে জনসাধারণ রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

নওগাঁয় মানবিক ব্লাড ডোনার গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাজী কামাল হোসেন,নওগাঁ
  • আপডেট টাইম : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৩২৬ বার

“চলো বোন চলো ভাই রক্ত দানে ভয় নাই। এসো করি রক্ত দান বাঁচতে পারে একটি প্রাণ।” শ্লোগানে মানবিক ব্লাড ডোনার গ্রুপ নওগাঁর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যপী ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পিং, রক্তদান কর্মসূচী এবং কেক কাটার মধ্যে দিয়ে দিনটি উৎযাপিত হয়েছে।

শনিবার(০৫ মার্চ) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত নওগাঁ সরকারি কলেজের একাডেমিক ভবনের সামনে একর্মসূচির উদ্বোধন করেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান।

মানবিক ব্লাড ডোনার গ্রুপের আয়োজনে এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা মিঠুন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল।

মিঠুন আহমেদ বলেন, এ মহতী উদ্যোগ জরুরি রক্তের প্রয়োজন মেটাতে সহায়তা করবে। কেউ যেন রক্তের অভাবে ভোগান্তির শিকার না হন। এ ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো ‘ওয়ার্ক ফর হিউম্যানিটি অর্থাৎ মানবতার জন্য কাজ’। ‘আমরা মনে করি, সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে। কারও রক্তের দরকার হলে আমরা জরুরি ভিত্তিতে সরবরাহ করবো।

দিনব্যপী এ কর্মসূচীতে অন্যান্যের মধ্যে নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী রুহুল আমিন, মাসরুফ,জীবন,রনি,বাপ্পি,সাবিহা, মিম,স্মৃতি, নুসরাত, শেফাউল প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net