1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীর সড়ক দূর্ঘটনায় নিহত স্কুল ছাত্রের হত্যাকারী চালকের ফাঁসির দাবীতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর

নরসিংদীর সড়ক দূর্ঘটনায় নিহত স্কুল ছাত্রের হত্যাকারী চালকের ফাঁসির দাবীতে মানববন্ধন

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৩০৮ বার

নরসিংদীর নজরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত স্কুল ছাত্র তামজিদ প্রধানের হত্যাকারী ঘাতক চালকের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে মূতিউল্লাহ ভূইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সদর উপজেলার নজরপুরের চম্পকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন, মূতিউল্লাহ ভূইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মোবারক সরকার।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, মূতিউল্লাহ ভূইয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাজ্জাদ উল্লাহ বাবুল, ওবায়দুল্লাহ খান, নোয়াব আলী গাজী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনোয়ার হোসেন, সামাজিক সংগঠন জাগ্রত মানবতা’র সভাপতি শাহ্ আলম, ব্লাড ডোনার ক্লাবের সভাপতি ইকবাল হোসেন স্বাধীন, বাংলাদেশ ম্যারাথন চ্যাম্পিয়ন সাব্বির ভূইয়া, নিহত স্কুল ছাত্রের বাবা খোকন মিয়া ও দাদা আব্দুল ওহাব মিয়া।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সামাজিক সংগঠন ও বিভিন্ন এলাকার ৩শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করে।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নজরপুরের চম্পকনগরে সড়ক পারাপারের সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নিহত হন স্কুল ছাত্র তামজিদ প্রধান। তিনি মূতিউল্লাহ ভূইয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net