1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পদ-পদবি পরিবর্তন ও গ্রেড উন্নীতকরণের দাবিতে শ্রীপুরের কর্মচারীদের কর্মবিরতি!! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ 

পদ-পদবি পরিবর্তন ও গ্রেড উন্নীতকরণের দাবিতে শ্রীপুরের কর্মচারীদের কর্মবিরতি!!

শ্রীপুর( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৪৭০ বার

গাজীপুরের শ্রীপুরে পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি দাবিতে সরকারি কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হয়েছে।

বুধবার (২ মার্চ) পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি দাবিতে সরকারী কর্মচারীদের কর্মবিরতির অংশ হিসেবে শ্রীপুরের সরকারি কর্মচারীরা উপজেলা পরিষদ চত্বরে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ কর্মসুচী পালন করেন।
কর্মসূচিতে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার ভূমির কার্যালয়ের ১৩-১৬ গ্রেডের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচি চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসের সুপারেনডেন্ট জেসমিন আক্তার, সি,এ গিয়াস উদ্দিন, অফিস সহকারি নাসরিন সুলতানা, সহকারী (ভুমি) অফিসের ভারপ্রাপ্ত নাজির বদরুজ্জামান ইমন, সাইরাত সহকারি আজিম হোসেন ভুঁইয়া ও নামজারি সহকারি রোকুনুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ থাকা সত্তেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ সম্মতি প্রদান না করে একটি কোয়েরি দিয়ে বিভাগী, জেলা ও উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয় করা সংক্রান্ত দাবি বাস্তবায়নে দীর্ঘ দিন থেকে সময়ক্ষেপন করে আসছে। বক্তরা বলেন,
দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সকল কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে নিয়মত্রান্তিক আন্দোলন চালিয়ে যাবে।

জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার ভূমির কার্যালয়ের ১৩-১৬ গ্রেডের কর্মচারীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ২৪.১.২০২১ খ্রি. তারিখে অনুমোদিত এবং জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রস্তাবিত পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি দাবিতে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া আগামী ২৪ মার্চ পর্যন্ত কর্মবিরতি পালিত হবে।

এদিকে কর্মসূচি চলাকালে উপজেলা প্রশাসনের কাছে সেবা নিতে আসা মানুষ চরম দুর্ভোগে পড়েন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net