ঢাকা   ০৫:৪৮:৫৪ এএম, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মনোহরগঞ্জে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ চার পরিবার! সরকারি জায়গা দখলের অভিযোগ মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস

বাঁশখালীয়ান মোজাম্বিক প্রবাসীর পারিবারিক মিলন মেলা সম্পন্ন

বাঁশখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৩১৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোজাম্বিক বাঁশখালীয়ান প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের ঐক্য আরও দৃঢ় করার প্রত্যয়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল মোজাম্বিক প্রবাসী বাংলাদেশে আগত বাঁশখালীয়ান অন্যতম আঞ্চলিক সংগঠন মোজাম্বিক বাঁশখালী গ্রুপের বনভোজন ও মিলনমেলা। গত রোববার (২০ মার্চ) বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে অবস্থিত বৈলগাও চা বাগানে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বনভোজনটি অনুষ্ঠিত হয়। বাঁশখালী পৌরসভা জলদিতে একযোগ হয়ে সিএনজি ও নিজস্ব পরিবহনযোগে অর্ধশতাধিক বাঁশখালীয়ান মোজাম্বিক প্রবাসী মিলন মেলা ও বনভোজনে যোগ দেন।

এ সময় কুইজ ,ধাঁধা, বিভিন্ন খেলাধুলা পুরস্কার বিতরণসহ নানা ব্যতিক্রমি আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আয়োজনের প্রেক্ষাপট তু্লে ধরে বত্তব্য রাখেন মোজাম্বিক বাংলাদেশ কমিউনিটি কেন্দ্রিয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব আনিছুর রহমান, জিকু সিকদার, এম আর মুজিব, জাকের হোসাইন।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন আদিল হোসাইন ইফতু, আব্দুল্লাহ নোমান, ফয়েজ উদ্দিন, ইব্রাহীম খলিল, মোস্তাক আহমদ, আরিফুল ইসলাম, মোঃ রুবেল, মোঃ ইসহাক, আমির হোসেন, মামুন সিকদার, নাহিদা সোলতানা মনি, তাছমিন আক্তার, তছলিমা আক্তার ছাদিয়া, ফাহমিদা খানম, খাদিজা বেগম, জান্নাতুল ফেরদৌস প্রমুখ ।

আয়োজকের মধ্যে আনিছুর রহমান বলেন, প্রবাসী মিলন মেলাকে স্মরণীয় করে রাখার জন্য মনোমুগ্ধকর ব্যতিক্রমী সব কর্মসূচি অানন্দঘন পরিবেশে সম্পন্ন হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

আয়োজক ও উদ্যোক্তা বাঁশখালী প্রবাসী ঐক্য পরিষদ’র প্রতিষ্ঠাতা পরিচালক মোজাম্বিক প্রবাসী এম আর মুজিব বলেন, বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসীদের নিয়ে এই প্রথম দেশে মিলন মেলার আয়োজন করা হয়েছে। পরিবার সহ মিলন মেলায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। আগামীতেও এই রকম বনভোজন বা মিলন মেলার আয়োজন করা হবে বলে জানান।

অতিথি ও প্রবাসীরা সুন্দর, নির্মল, আনন্দদায়ক একটি বনভোজন আয়োজনের জন্য আয়োজক ও উদ্যোক্তা দের ধন্যবাদ জানান প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি