1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলার মেঘনায় জেলের মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ভোলার মেঘনায় জেলের মরদেহ উদ্ধার

খলিল উদ্দিন ফরিদ।। ভোলা জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৩৪৫ বার

ভোলার দৌলতখানের মেঘনা নদীতে যাত্রীবাহী তাসরিফ-২ লঞ্চের ধাক্কায় মাছ ধরার একটি ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ হওয়া জেলে মমিনের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা।

বুধবার (২ মার্চ) ভোরে সদর উপজেলার তুলাতুলী মাছঘাট এলাকার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মমিন দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৃত কয়সর আহমেদের ছেলে। তার ভাই হুমায়ুন মাঝি ও আজগর মাঝি ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেছেন।

প্রসঙ্গত, বুধবার (২৪ফেব্রুয়ারি) রাত ২টায় ঢাকা থেকে হাতিয়াগামী এমভি তাসরিফ-২ লঞ্চের ধাক্কায় ৯ জেলেসহ মাছ ধরার একটি ট্রলার ডুবে যায়। তাদের মধ্যে ছয় জেলেকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন তিন জেলে। এদের মধ্যে পরদিন বৃহস্পতিবার (২৫ফেব্রুয়ারি) বিকেলে দুই জেলের ও আজ আরও এক জেলের মরদেহ উদ্ধার করা হয়ে। তাদের সবার বাড়ি চরপাতা ইউনিয়নে।

দৌলতখান থানার ওসি বজলার রহমান জানান, মেঘনায় মাছ ধরার সময় ঢাকা থেকে ছেড়ে আসা তাসরিফ-২ লঞ্চের ধাক্কায় মাছ ধরার একটি ট্রলার ডুবে গিয়ে তিন জেলে নিখোঁজ হয়েছিল। তাদের মধ্যে দুই জেলেকে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও থানা পুলিশের যৌথভাবে মৃত উদ্ধার করে। আজ ভোলা সদর উপজেলার তুলাতুলী মাছঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলে মমিনের মরদেহ দেখতে পেয়ে সদর থানায় খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে থানা পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এঘটনায় গত ২৫ ফেব্রুয়ারি ট্রলার মালিক আবদুর রহমান বাদী হয়ে দৌলতখান থানায় তাসরিফ-২ লঞ্চের চালক ও শুকানিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেছেন। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net