1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মন্জু সভাপতি ও জাকির সম্পাদক নির্বাচিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

মাগুরায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মন্জু সভাপতি ও জাকির সম্পাদক নির্বাচিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৩৮২ বার

মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রিবার্ষিক সম্মেলনে মন্জু সভাপতি ও জাকির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
২১ মার্চ সোমবার বিকেলে লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন মোল্লার সভাপতিত্বে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ মোঃ সালাউদ্দিন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী নুর মোল্লার সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ তাছের আলী জোয়ার্দার, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মন্নু।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন সবুজ, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নেকবর আলী বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফারুক হোসেন,পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অনুপ দত্ত, মাগুরা জেলা পরিষদের সদস্য আরজান বাদশাসহ অন্যরা।

সম্মেলনে জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় মোঃ মঞ্জু মন্ডলকে সভাপতি ও মোঃজাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩ বছরের জন্য ২২ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়, এবং দ্রুত সময়ের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net