ঢাকা   ০৬:৫৬:২০ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

মাগুরায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭মার্চ পালিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৪৯৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ ঐতিহাসিক ভাষন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, প্রেস ক্লাবসহ বিভিন্ন বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন। পরে উপজেলা মিলনায়তনে ৭ মার্চের ভাষনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস।

এ সময় অন্যদের বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়নুর রশিদ মুহিত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায়, উপজেলা কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মদন কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নারগিস সুলতানা, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্না খাতুন, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আয়ুব হোসেন খানসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি