1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় শ্রীমতি ইন্দিরা গান্ধী মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

মাগুরায় শ্রীমতি ইন্দিরা গান্ধী মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩১৩ বার

মাগুরা শ্রীপুরের টুপিপাড়া সংলগ্ন বরিশাট গ্রামে ১৭ মার্চ বিকেলে শ্রীমতি ইন্দিরা গান্ধী মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, সাবেক এমপি, মেজর জেনারেল (অবঃ) এ টি এম আব্দুল ওয়াহ্হাব।

ভিত্তি প্রস্তর স্থাপনের পূর্বে মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রিসেন্ট সোসাইটির মাগুরা জেলা ইউনিটের সভাপতি পঙ্কজ কুমার কুন্ডু’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাগুরা জেলা ইউনিটের সেক্রেটারি শিকদার শফিকুল ইসলাম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন,রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা জেলা শাখার সহসভাপতি বিমালেন্দু শিকদার,শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. আলিমুজ্জামান, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ রঈসুজ্জামান, সাবেক উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস, শ্রকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুস্তাসিম বিল্লাহ সংগ্রাম, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী জহুরুল হক, বিশিষ্ট সমাজ সেবক ও রেড ক্রিসেন্ট সোসাইটির মাগুরা জেলা ইউনিটের অন্যতম সদস্য রানা আমির উসমান রানা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বিশ্বাস।

বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ খন্দকার আবু আনসার নাজাত আশা’র সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক সর্দার বেলাল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ চৌধুরী রিজাউল হক মিন্টু।
রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট অফিসার তাসলিমা খাতুন জানান-বিশ্ব রেড ক্রস ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ অর্থায়নে প্রাথমিকভাবে ৭৩ লক্ষ টাকা ব্যয়ে উক্ত ভবন নির্মাণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net