1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় 'সফল ও প্রতিষ্ঠিত নারীদের সম্মাননা' প্রদান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

মাগুরায় ‘সফল ও প্রতিষ্ঠিত নারীদের সম্মাননা’ প্রদান

মােঃসাইফুল্লাহ;
  • আপডেট টাইম : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৩০৪ বার

মাগুরা লেডিস ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উপলক্ষে ‘সফল ও প্রতিষ্ঠিত নারীদের সম্মাননা প্রদান করা হয়েছে ।গতকাল বিকেলে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে জেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাগুরা লেডিস ক্লাবের সভানেত্রী ড. নাসরিন আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ কামরুল হাসান, বিজ্ঞ জেলা ও দায়রা জজের পত্নী সুলতানা শিরিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ, বিআরডিবি’র উপ-পরিচালক শাহানারা বেগম, জেলা পরিসংখ্যান উপ-পরিচালক ফারহানা সুলতানা ও মাগুরা লেডিস ক্লাবের সদস্য এ্যাড. শাহিনা আক্তার ডেইলীসহ অন্যরা।

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ৭ জন সফল ও প্রতিষ্ঠিত নারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় । তারা হলেন- মিতা চক্রবর্তী, আনোয়ারা খাতুন, লিপিকা দত্ত, কাজী জেনিস ফারহানা, নারগিস সুলতানা,মিনতি রানী দত্ত,ও ইয়াসমিন সুলতানা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net