1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে আপ-গ্রেড জুম চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন

মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে আপ-গ্রেড জুম চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৩১৩ বার

মানিকছড়িতে কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্প’র উদ্যোগে ১০ জন উপকারভোগীদেকে আপ-গ্রেড জুম চাষাবাদ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) সকালে মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের অন্তর্গত তবলা পাড়া এলাকায় দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপ-সহকারি কৃষি কর্মকর্তা উমা প্রসাদ বড়ুয়া প্রকল্পের উপকারভোগী ৭জন পুরুষ ও ৩জন মহিলা সদস্যকে প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় সিপিপি পিএইপি-২ প্রকল্প’র মাঠ কর্মকর্তা মো. সোলায়মান উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে এগ্রো-ইকোলজি, কেঁচো/ ভার্মি কম্পোষ্ট স্যারের প্রয়োজনীয়তা ও তৈরি প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন সিপিপি পিএইপি-২ প্রকল্প’র মাঠ কর্মকর্তা মো. সোলায়মান। চাষাবাদের প্রস্তুতি/ জঙ্গল না পুড়িয়ে চাষাবাদ ও করনীয়, বিজ্ঞান সম্মত পদ্ধতি অনুসরণ করে সারা বছর ব্যাপী জুম প্লটে ফসল উৎপাদন, বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার’র মাধ্যমে কিভাবে ফসল চাষাবাদ করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ প্রধান করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা উমা প্রসাদ বড়ুয়া। এছাড়াও রোগ বালাই দমনে স্থানীয় পরীক্ষিত জৈব পদ্ধতির ব্যবহার ও তার প্রসার, স্থানীয় বিলুপ্তপ্রায় বীজগুলোকে সংরক্ষণ, বীজ ব্যাংক স্থাপন, বীজ বিনিময় ও বীজ ব্যবসা করাসহ পন্য বাজারজাতকরণ ব্যবস্থাপনা ও নায্যমূল্য প্রাপ্তিতে করনীয় বিষয়েও প্রশিক্ষণ প্রদান করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net