ঢাকা   ১২:৪৮:২৪ এএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় প্রজাতির দুই শতাধিক পাখিসহ ২ শিকারী আটক  টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়: শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল দিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হারুন অর রশিদ কালির বাজার ইউনিয়নে পথিকদের জন্য টিউবওয়েল স্থাপন করলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ মুন্সি আনোয়ারায় ইয়াবা কারবারী টাউট ইব্রাহিম গ্রেপ্তার চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলা-ৎকা-রের অভিযোগ, শিক্ষক আটক স্বপ্নের গ্রাম নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধকে দুর্বৃত্তের গুলি 

মীরসরাইয়ে টিসিবির পণ্য কিনে খুশি গ্রাহকরা

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৩৩৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সারা দেশের ন্যায় মীরসরাইয়ে আজও প্রায় দুই হাজার পরিবারকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ মার্চ) সকালে উপজেলার ১নং করেরহাট ইউনিয়ন ও ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

করেরহাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য সরবরাহ কার্যক্রম পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমা।
ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের সার্বিক তত্ত্বাবধানে এই সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শহিদুল্লাহ, ইউপি সদস্য জামাল উদ্দিন, ইউপি সদস্য মাঈন উদ্দিন, ইউপি সদস্য বেলাল হোসেন সহ অন্যান্যরা।
পণ্য কিনতে আসা কয়েকজন গ্রাহক অভিযোগ করে বলেন, ন্যায্য মূল্যের পণ্য কিনতে পেরে খুশি কিন্তু টাকা দিয়ে পণ্য কিনতে এসেও অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। ডিলাররা ঠিক সময়ে না এসে আমাদেরকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রেখেছে। আমরা যেন আরও সহজলভ্য ভাবে এ পণ্য ক্রয় করতে পারে সেদিকে কর্তৃপক্ষ সুদৃষ্টি রাখবেন বলে আশা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি