1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে বারুণী স্নানঘাট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার ডাঃ রাজীব রঞ্জন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

মীরসরাইয়ে বারুণী স্নানঘাট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার ডাঃ রাজীব রঞ্জন

মীরসরাই সংবাদদাতা ::::
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৩২৮ বার

ভারতের সবচেয়ে ভালো বন্ধু হলো বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধের সময় শরনার্থীদের আশ্রয়সহ বাংলাদেশের স্বাধীনতার জন্য পাকিস্তানের বিরুদ্ধে লড়েছে ভারত। কোন অশুভ শক্তি ভারত-বাংলাদেশের সম্পর্ক নষ্ট করতে পারবে না। ১৯৭২ সালের সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছেন। বারুনি স্নান উপলক্ষে মীরসরাইয়ের করেরহাটের ঐতিহ্যবাহী পশ্চিম জোয়ার শ্রীশ্রী লোকনাথ মন্দির ও জগন্নাথঘাট পরিদর্শন শেষে “সাম্প্রদায়িক সম্প্রীতি, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার ডাঃ রাজীব রঞ্জন এসব কথা বলেন। তিনি আরো বলেন, মহা পূর্ণ তিথি বারুণী স্নানে দেহের সকল পাপ তাপ বিনাশ হয়ে যায়। বাংলাদেশের সনাতনীদের ধর্মীয় উৎসবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণ সাম্প্রদায়িক সম্প্রীতির এক মেলবন্ধন রচনা হয়েছে।

বুধবার (৩০ মার্চ) দুপুরে উক্ত আলোচনা সভায় বারুনী স্নান ঘাট ও শ্রীশ্রী লোকনাথ মন্দিরের প্রতিষ্ঠাতা স্বপন চৌধুরীর সভাপতিত্বে এবং রিপন দাশ ও অমিতাভ দাশের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ মহাপরিদর্শক শেখ নাজমুল আলম বিপিএম (বার), পিপিএম (বার), চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (ক্রাইম) মোঃ জাকির হোসেন খান, পিপিএম, মীরসরাই সার্কেল এএসপি লাবীব আব্দুল্লাহ, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, সহ-সভাপতি মিহির নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, সাধারণ সম্পাদক শেখ সেলিম প্রমুখ।up

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net