ঢাকা   ০২:১৩:২১ এএম, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মনোহরগঞ্জে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ চার পরিবার! সরকারি জায়গা দখলের অভিযোগ মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস

রাঙামাটি -বান্দরবান সীমান্তে দু সশস্ত্র আঞ্চলিক গ্রুপে বন্ধুক যুদ্ধের নিহত-৩ আহত-২.

রাঙামাটি নিজস্ব সংবাদদাতাঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৩৫১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার -বান্দরবান -সীমান্তের পাশ্ববর্তী এলাকা দুর্গম পাহাড়ে উপজাতীয় দুই গ্রুপের বন্দুকযুদ্ধ; হতাহত-৫ ! রাঙামাটির রাজস্থলী উপজেলাধীন বান্দরবান সীমান্তবর্তী এলাকায় উপজাতীয় দুই গ্রুপের মধ্যে সকালে ব্যাপক গোলাগুলি হয়।এবং এই গুলাগুলিতে অন্তত তিনজন নিহত ও দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ আহত হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
রাঙামাটির জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম ও রাজস্থলী সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আবু সালেহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এলাকায়। সেখানে পুলিশের একটি দলকে পাঠানো হয়েছে তারা ফিরে আসলে বিস্তারিত সব জানা যাবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজস্থলীর গাইন্দ্যা ইউনিয়নের বান্দরবান জেলার সীমান্তবর্তী কেচিং পাড়া নোয়া পাড়া এলাকায় মঙ্গলবার সকাল প্রায় ১০টার সময় মগ এমএনপি একদল সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ বান্দরবান থেকে রাঙামাটিতে প্রবেশের সময় কেচিং পাড়াস্থ নোয়া পাড়া গভীর অরন্যে উচুঁ পাহাড় থেকে উপজাতীয়দের অপর একটি স্থানীয় আঞ্চলিকদলের সশস্ত্র জেএসএস সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার শুরু করে। এসময় উভয় পক্ষই কয়েকদফা গোলাগুলিতে লিপ্ত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মগ এমএনপি আর্মির সদস্যদের টহল লক্ষ্য করে পাহাড়ের চূড়ায় অবস্থান নেয়া অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে ঘটনা স্থলেই মগপার্টির তিন সদস্য নিহত ও দুই সদস্য আহত হয়। পরে উভয় পক্ষই বন্দুকযুদ্ধে মেতে উঠে।

হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্য জানা গেছে, নিহতরা হলো গোলাগুলির ঘটনায় জামছড়ির থাংক্রুই পাড়ার অং থোয়াই মার্মা (৪৫) নিহত হয়েছে বলে জানা যায়। তার পিতা নাম থুই খয় মিঙ মার্মা। নিহত অং থোয়াই মার্মা এমএনপির গাইড ছিলো বলেও জানা গেছে।
এদিকে রাজস্থলীর ২নং গাইন্দা ইউনিয়নের চেয়ারম্যান পুচিংমং মারমা জানান, আমরা স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি শুনেছি। তবে ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এলাকায় এবং সেটি বান্দরবান সীমানায় পড়েছে। আমার ইউনিয়নে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে গণমাধ্যম কেজানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি