1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামুর পল্লী জননী গর্জনিয়ায় বর্ণিল আয়োজনে শিশু উৎসব - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

রামুর পল্লী জননী গর্জনিয়ায় বর্ণিল আয়োজনে শিশু উৎসব

মোঃ সাইদুজ্জামান সাঈদঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ২৫১ বার

পল্লী জননী রামুর গর্জনিয়া ইউনিয়নে বর্ণিল আয়োজনে বিশাল শিশু উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে ঐতিহ্যবাহী গর্জনিয়া পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় এ উৎসবের আয়োজন করে।
স্কুল প্রাঙ্গণে এ উৎসবটি ছিলো সম্পুর্ণ ব্যতিক্রম। যার পরিকল্পনা ও বাস্থবায়নে ছিলেন এসএমসি’র সভাপতি আর স্কুল প্রধান শিক্ষক ।

স্কুলের প্রধান শিক্ষক কিশোর কুমার ধর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজন করা হয় নানা কর্মসূচি। যে সবের অন্যতম ছিলো ‘শিশু উৎসব’এর আয়োজন। এছাড়া ছিলো সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ,সকাল ৮ টায় আনুষ্টানিকভাবে
পতাকা উত্তোলণ,চিত্রাঙ্কন প্রতিযোগীতা,১’শ মিটার দৌড় বালক বালিকা,,বিস্কুট খেলা ও কবিতা আবৃতি ও দুপুরের খাবারসহ নানা কর্মসূচি। যার সবকিছু ছিলো স্কুল কমিটির সভাপতি উদীয়মান জননেতা-সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী সাহেব।

প্রাণবন্ত ও আড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠান শেষে বড়সড় একটি কেক কাটা হয়। সবশেষে আয়োজন করা হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী। এতে প্রধান অতিথি ছিলেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান চৌধুরী বাবুল। সভাপতিত্ব করেন,স্কুলের এসএমসি’র সভাপতি,সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন,নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কচ্ছপিয়া কে.জি স্কুলের প্রতিষ্ঠাতা
মাঈনুদ্দিন খালেদ, প্রধান শিক্ষক ওবাইদুল হক,প্রধান শিক্ষক ফইজুল্লাহ,প্রধান শিক্ষক মো:ইউনুছ, এসএমসির সদস্য নাছির উল্লাহ চৌধুরী, জয়নাব বেগম, মর্জিনা শাহিন চৌধুরী, ব্যাংকার তৌহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাহফুজা ছিদ্দিকা তুলি, সহকারী শিক্ষক যথাক্রমে পারভিন আক্তার,রুনা লায়লা,নাহিদা আক্তার,মো:আতিকুর রহমান ও ইরফান জাহান চৌধুরী, সংবাদকর্মী মোঃ সাইদুজ্জামান প্রমূখ। সভা শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
স্কুল কমিটির সভাপতি হাফিজুল ইসলাম চৌধুরী বলেন, দীর্ঘদিন করোনাকালীন সময়ে শ্রেণি কার্যক্রম বন্ধ ছিলো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত এই শিশু উৎসবে প্রাণের সঞ্চার হয়েছে সর্বমহলে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net