1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় মরিয়ম নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু পরিবারের দাবি জ্বীনে মেরেছে। - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি ৭ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন ৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন  বাংলাদেশের রাজনীতি ও জনগণের স্বার্থ: পরিবর্তন চাই, তবে কার জন্য?

শরণখোলায় মরিয়ম নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু পরিবারের দাবি জ্বীনে মেরেছে।

মোঃ শাহীন হাওলাদার / স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৩৭১ বার

বাগেরহাট জেলার শরণখোলায় মরিয়ম আক্তার (১০) নামে এক মাদরাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (৫ মার্চ) সকালে পুলিশ শিশুটির লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

নিহত শিশু খোন্তাকাটা ইউনিয়নের তালতলি গ্রামের বেল্লাল গাজীর মেয়ে। সে রাজৈর এলাকার ফজলুল উলুম মুহসিনিয়া কওমি আবাসিক প্রাইভেট মাদ্রাসার প্লে কায়দা শিক্ষার্থী।

শিশুটির মা আসমা বেগম জানান, ওই দিন সন্ধ্যা থেকে মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধা ৭টার দিকে ঘরের পাটাতনের ওপর মেয়েকে পড়ে থাকতে দেখেন তিনি। মুখ থেকে ফেনা বের হচ্ছিল তার। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মেয়ে মারা যাওয়ার কারন জানতে চাইলে তিনি জানান তার সাথে জ্বিনের আসর রয়েছে সেই জ্বিনে তার মেয়েকে মেরেছে। মরিয়ম রাজেশ্বর গ্রামে মায়ের সঙ্গে সৎ বাবার বাড়িতে থাকতো।

হাসপাতালের চিকিৎসক ডাক্তার সুদেব জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, প্রাথমিকভাকে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে, মুখ থেকে ফেনা বের হওয়ার আলামত পাওয়া গেছে। বিষয়টি রহস্যজনক মনে হলেও ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। এব্যাপারে একটি অপমৃত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net