ঢাকা   ০৭:০০:২৩ এএম, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মনোহরগঞ্জে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ চার পরিবার! সরকারি জায়গা দখলের অভিযোগ মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস

শাহনগর স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালন

মোস্তফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ২৮২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহানগর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে৷

বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কেক কেটে দিবসটি পালন করা হয়।

পরে বিদ্যালয়ের হল রুমে অধ্যক্ষ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য আবু বক্কর, জসীম উদ্দীন, লেলাং ইউপি প্যানেল চেয়ারম্যান রুমা আক্তার, প্রভাষক ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ। সিনিয়র শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক ইদ্রিস, প্রভাষক আমিন মোস্তফা, সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি