1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিক্ষার্থীদের নিজ সন্তানের মতো খোঁজ খবর রাখতে হবেঃ ডিসি কামরুল হাসান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

শিক্ষার্থীদের নিজ সন্তানের মতো খোঁজ খবর রাখতে হবেঃ ডিসি কামরুল হাসান

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২২৮ বার

কোভিড-১৯ পরবর্তী সময়ে প্রাথমিক বিদ্যালয় পরিচালনায় তিতাস উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষক ও ইউপি চেয়ারম্যানদের সাথে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ মার্চ) সকালে উপজেলা পরিষদ ও প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিক্ষকদের বলেন, শিক্ষার্থীদের নিজ সন্তানদের মতো খোঁজ খবর রাখতে, আপনারা সরকারের বেতন হালাল করে খাবেন, কেউ কাজে ফাঁকি দিবেন না। করোনাকালীন সময় বিদ্যালয় বন্ধ থাকলেও বেতন কিন্তু আপনারা ঠিকই পেয়েছেন। এখন থেকে ১ঘন্টা অতিরিক্ত পড়াতে হবে পারবেন কি না বললেন?তাৎক্ষনিক শিক্ষকরা সম্মতি প্রকাশ করেছেন ।

তিনি আরো বলেন, এই তিতাস উপজেলার অন্তর্ভুক্ত সকল প্রাথমিক বিদ্যালয়ে কমপক্ষে ১টা করে বৃত্তি পেতে হবে, তাহলেই আপনাদের শিক্ষকতার সফলতা আসবে। এছাড়াও উপজেলা পরিষদে সকল শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণ নেওয়ার জন্য আহবান জানান তিনি। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এ টি এম মোর্শেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মান্নান, জেলা সহকারী কমিশনার অতিশ সরকার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম আবু নওশাদ।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ ফকির, উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল আলম মুরাদ,সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হক সরকার, জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আলী আশ্রাফ, জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফুজ্জামান খোকা, ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক বাবুল আহমেদ, মজিদ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকার। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও তিতাস উপজেলার কর্মরত সাংবাদিরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net