ঢাকা   ১১:৫১:৪২ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন

শ্রীপুরে বকেয়া বেতন ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ!!

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৩১২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন ও ভাতার দাবিতে মাওনা—শ্রীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। পরে পুলিশের লাঠিচার্জে অবরোধ ভেঙ্গে চলে যায় শ্রমিকরা।

বৃহস্পতিবার (১০ই মার্চ) দুপুর ২টা থেকে শ্রীপুর পৌর এলাকার সিজি গার্মেন্টেস্ এর শ্রমিকরা দুই ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় মাওনা—শ্রীপুর আঞ্চলিক সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়ে ওই সড়কে চলাচলকারী যাত্রীরা।

কারখানার শ্রমিক সোহেল, মাহমুদা, মাসুদ ও আলম জানান, সিজি গার্মেন্টেসে বেতন সঠিক সময়ে দেয়া হয়। গত ফেব্রুয়ারি মাসের বেতন মার্চ মাসের এক তারিখে পরিশোধ করার কথা ছিল। কর্তৃপক্ষ এক তারিখ বেতন না দিয়ে তিন তারিখে বেতন পরিশোধের কথা জানায়। তিন তারিখেও বেতন না দিয়ে তারা একাধিকবার বেতন পরিশোধের তারিখ পরিবর্তন করে। প্রতি মাসেই কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ না করে টালবাহানা করেন।

অপর শ্রমিক ফিরোজা জানায়, ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে কারখানা কর্তৃপক্ষ একাধিকবার তারিখ পরিবর্তন করে। সবশেষ ১০মার্চ তারিখে বেতন পরিশোধের কথা বলা হলেও আমরা তা মেনে নিই। এদিকে ১০মার্চ তারিখে বেতন না দিয়ে পুনরায় ১৬মার্চ বেতন পরিশোধে কথা জানায়। স্বামী—সন্তান ও সংসার নিয়ে আমরা এখানে ভাড়া থাকি। সঠিক সময়ে ঘর ভাড়া দিতে না পারলে বাড়িওয়ালা আমাদের গালমন্দ করেন। মাস শেষে দোকানবাকী পরিশোধ না করলে আমাদের নতুন করে বাকী দিতে চায়না দোকানদাররা। সঠিক সময়ে বেতন না পেলে আমাদের খেয়ে না খেয়ে থাকতে হয়।

এব্যাপারে সিজি গার্মেন্টেস্ এর কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোন বক্তব্য দিতে রাজি হননি।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার বলেন, শ্রমিক ও মালিক পক্ষের সাথে আলোচনা করে আগামী ১৩মার্চ বেতন পরিশোধের আশ্বাস দেয়া হয়। পরে শ্রমিকরা তা মেনে না নিয়ে সড়ক অবরোধ করে রাখে। এসময় পুলিশ শ্রমিকদের সাথে কথা বলতে চাইলে তারা উত্তেজিত হয়ে গেলে লাঠিচার্জ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি